Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা,প্রজ্ঞাপন জারি

admin • 11 Dec 2024, 08:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা,প্রজ্ঞাপন জারি

বিসিএস সহ সব ধরনের সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত গেজেট প্রকাশ হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গেজেটে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

 

সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে সব সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা করা হয়।

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয়।

আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে বিসিএসে আগে ১১০০ নম্বরের পরীক্ষা হলেও এখন থেকে ১০০০ নম্বরের পরীক্ষা হবে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।