Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে জরুরি নির্দেশনা

admin • 05 May 2026, 06:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরকারি চাকরিজীবীদের বিদেশ ভ্রমণে জরুরি নির্দেশনা

সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের সব কর্মকর্তাকে বিমানে বিদেশ ভ্রমণকালে বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

 
সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১।  
এতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশের আওতায় পড়বেন।  

এর আগে, ২০১২ খ্রিষ্টাব্দের ৯ অক্টোবর অর্থ বিভাগের জারি করা অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিধান ছিল। নতুন এই আদেশে সেই বিধানের পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।