Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি ঘর দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ

admin • 23 Nov 2025, 05:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরকারি ঘর দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি ঘর দেবার আশ্বাসে বিভিন্নজনের নিকট থেকে টাকা নেবার অভিযোগ উঠেছে আনসার নামের ব্যক্তির বিরুদ্ধে। বাগুলাট ইউনিয়নের কালীকাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও অভিযুক্ত ব্যক্তি সরকারি খাস সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন বলে জানা গেছে।

 

ভুক্তভোগী সুক্ষ অধিকারী, মুঞ্জুয়ারা খাতুন সহ বেশ কয়েকজন জানান, আনসার তাদেরকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে একেকজনের কাছ থেকে ত্রিশ হাজার টাকা নেয় এবং পরবর্তীতে গ্রামের বাড়ি বিক্রি করে চলে যায়। সরকারি ঘর তারা কেউই পাননি তাদের সাথে জালিয়াতি করায় অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা আনসারের বিচার দাবী করেন।

 

আরেক ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, আনসার তাদের নিকট সরকারি খাস সম্পত্তির জন্য টাকা দাবী করছেন। তিনি টাকা না দেওয়ায় বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। তিনি জানান, আনসারের গ্রামের ৭ শতাংশ সম্পত্তির সাথে সরকারি খাস সম্পত্তি থাকায় তারা চড়া দামে সেই সম্পত্তি ক্রয় করেন। হঠাৎ আনসার সেই খাস সরকারি সম্পত্তির জন্য তাদের নিকট ৪ লাখ টাকা দাবী করেন।

 

তিনি টাকা দিতে অপারগতা জানালে আনসার তাদের বিভিন্নভাবে হয়রানি করছেন। আনসারের কুমারখালীতে নিজস্ব বাড়ী থাকা সত্বেও নিজেকে ভূমিহীন দাবী করে সরকারি সুবিধা ভোগের চেষ্টা করছেন বলে জানান তিনি।

 

অভিযুক্ত আনসার সরকারি সম্পত্তি বাবদ টাকা দাবীর বিষয়টি অস্বীকার করে বলেন, গ্রামের বাড়িতে তার দুইটা ঘর, একটি সৌর বিদ্যুৎ, গভীর ও গভীর নলকূপ রয়েছে তিনি সেই বাবদ টাকা দাবী করেছেন। বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন যাদের কাছ থেকে টাকা নেওায় হয়েছে তাদের অধিকাংশের টাকা ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে দু'একজন টাকা পাবে তাদেরকে খুব দ্রুত ফেরত দিবেন বলে জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।