Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

admin • 08 Jan 2026, 05:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সায়হাম হামজা সিফাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।  বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে সিফাতকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

 

জানা গেছে, তার মা সায়মা হামজা সিমি জামালপুর শহর যুব মহিলা লীগের সভাপতি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিমি গা-ঢাকা দিয়েছেন।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার কার্যক্রম শেষে আজই তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।