Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

সরকার দেশকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: রিজভী

admin • 10 Aug 2022, 01:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরকার দেশকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: রিজভী
সরকার দেশকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ভাণ্ডার এখন প্রায় শূন্য। সরকার রিজার্ভের ভুল তথ্য দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে।    বুধবার (১০ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সরকার গদি টিকিয়ে রাখার জন্য সবকিছু নিয়ে লুকোচুরি খেলছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ভিন্ন। প্রধানমন্ত্রী মিথ্যার ওপর বসে ফুলিয়ে-ফাঁপিয়ে একেক সময় একেক কথা বলছেন। তিনি ২৭ জুলাই বলেছিলেন, আমাদের এখন যে রিজার্ভ আছে তা দিয়ে ছয় থেকে নয় মাসের জন্য খাবার আমদানি করতে পারব। একদিন পর ২৮ জুলাই বললেন, তিন মাসের রিজার্ভই যথেষ্ট।   তিনি বলেন, ওবায়দুল কাদের হুমকি দিয়ে বলেছেন, ‘আসুন রাজপথে মোকাবেলা হবে, ফয়সালা হবে। আগুন নিয়ে খেলতে এলে পরিণাম হবে ভয়াবহ। যতই বাধা আসুক সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি তো এই পথে নতুন।’ তবে  রাজপথে থেকে কথা দিয়ে কীভাবে জনগণের  সাথে বিশ্বাসঘাতকতা করতে হয়, তা তিনি বলেননি, সেই দৃষ্টান্তও তাদের আছে।   রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কথাবার্তায় মনে হয় দেশটা তাদের পৈতৃক তালুক আর জনগণ তাদের আর্দালি । এদের একমাত্র সাধনা-ক্ষমতা অর্জন এবং ক্ষমতা লাভের আগে বা পরে কোনো সময়েই তারা ন্যায়নীতির গ্রাহ্য করেনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।