Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

সমাবেশে মোটা মোটা লাঠি নিয়ে আসার নির্দেশ দিলেন আ.লীগ নেতা

admin • 25 Oct 2023, 07:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সমাবেশে মোটা মোটা লাঠি নিয়ে আসার নির্দেশ দিলেন আ.লীগ নেতা

ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান আগামী ২৮ অক্টোবরের সভায় নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনের সঙ্গে মোটা মোটা লাঠি নিয়ে আসার নির্দেশ দিয়েছেন।

 

বুধবার (২৫ অক্টোবর) তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন বজলুর। তিনি বলেন, ‘২৮ তারিখে নৌকার পেছনে মোটা মোটা লাঠি নিয়ে যেতে হবে। ফেস্টুনে মোটা মোটা লাঠি থাকবে।

 

আমাদের কর্মীরা সব জানে বিএনপির লোকজন কোথায় থাকে, কোন মেসে থাকে, কোন হোটেলে থাকে- সব জানা আছে আমাদের। ’

 

এসময় ঢাকা দক্ষিণ সিটি করপারেশেনের মেয়র ফজলে নূর তাপস বলেন, ২৮ অক্টোবর যেমন আমরা ‘লগি-বৈঠা’ নিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছিলাম, ঠিক সেভাবে এবারও আমরা গণতন্ত্রকে রক্ষা করবো।

 

মেয়র আরও বলেন, বিএনপির সমাবেশ থেকে জনগণের ক্ষতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। এসময় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।