Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা: উমামা

admin • 01 Jul 2026, 07:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা: উমামা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ক্ষোভ প্রকাশ ও রহস্য রেখে বলেছেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’

বুধবার (১ জুলাই) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’

তিনি আরও বলেন, ‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি, আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সাথে জোট করব, দারুণ সব টাইটেল হবে, let's say- ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।

শেষে এ বিষয়ে জানতে চেয়ে উমামা বলেন, ‘কেমন লাগল আইডিয়াটা?’

যদিও ফেসবুক পোস্টে তিনি কেন এসব বলেছেন এবং কাকে উদ্দেশ করে বলেছেন, তা স্পষ্ট করেননি গণঅভ্যুত্থানের এই আন্দোলনকারী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।