Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

admin • 08 Aug 2024, 07:16 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা কর্তৃক সংঘটিত গণহত্যায় শহীদ, আহত ও চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৭ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সৈকত ও রিফাত-সহ শত শত শহীদদের, যাদের রক্তে রাঙ্গানো পথ ধরে আমরা পেয়েছি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করেছে তাদের আশু সুস্থতা কামনা করছি। সেইসাথে দোয়া করছি, মহান আল্লাহ তাঁদের এই আত্নত্যাগকে কবুল করুন।

আমি মোবারকবাদ জানাচ্ছি, সাহসের বাতিঘর, অকুতোভয় সেই বীর ছাত্র-জনতাকে, যাদের সাহসিকতার তুলনা সারা পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে নেই। যারা ২০২৪ সালে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নতুন এক রক্তিম সোনালি ইতিহাস সৃষ্টি করেছেন।

দেশব্যাপী আওয়ামী গণহত্যায় শহীদ, আহত-পঙ্গুত্ববরণকারী ও বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী নিন্মোক্ত কর্মসূচি ঘোষণা করছি।

১. শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত। ২. আহত-পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে সাক্ষাৎ, চিকিৎসা সেবা ও সামর্থ্যানুযায়ী সহযোগিতা প্রদান। ৩. সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনলায়, সহায়-সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান। ৪. বিরোধী মতের ব্যক্তিদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান। ৫. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তার ব্যবস্থা করা। ৬. পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশ ও আইনশৃখলা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান।

মহান রব আমাদের সকলকে ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে পরিস্থিতি মোকাবিলার তাওফিক দান করুন। আমিন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।