Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত

সন্তানের দিকে তাকিয়ে এক দম্পতির সংসার জোড়া লাগিয়ে দিলো হাইকোর্ট

admin • 19 Feb 2024, 05:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সন্তানের দিকে তাকিয়ে এক দম্পতির সংসার জোড়া লাগিয়ে দিলো হাইকোর্ট

জন্মের পর থেকে গত ১০ মাস ধরে সন্তানকে দেখতে দেয়া হচ্ছে না বাবা কাজী মহিউদ্দিনকে। এমন অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তিনি রিট পিটিশন জারি করেন। বাবার অভিযোগের ভিত্তিতে এবং আদালতের নির্দেশে ১০মাসের সন্তানকে নিয়ে আজ হাইকোর্টে হাজির হন মা সাদিয়া সুলতানা।

 

আদালতের আদেশে তাদের একটি কক্ষে কথা বলার সুযোগ দেয়া হয়। সেখানে বাবা-মা নিজের মধ্যে কথা বলে পরে আদালতকে জানান, তাদের মধ্যকার ইগোস্টিক সমস্যার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে কথা বলে তারা এটি সমাধানের চেষ্টা করবে। এবং এ সময়ের মধ্যে কাজী মহিউদ্দিনকের তার সন্তানকেও দেখতে দেয়া হবে।

 

এ সময় সপ্তাহে দুই থেকে তিন দিন সন্তানকে তার মায়ের বাসায় গিয়ে দেখার জন্যে বলেন আদালত। সেই সঙ্গে বাচ্চার কথা বিবেচনা করে নিজেদের সম্পর্ক পুনরুদ্ধারের পরামর্শও দেন হাইকোর্ট।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এ সময় বাবা-মা দুজনেরই সংসার জোড়া লাগানোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখে হাইকোর্ট অনেক খুশি হয়ে তাদের দুজনকে চকলেট দেন। ছয় মাস পরে তাদের অবস্থা সম্পর্কে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট। এ সময় আদালতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।