Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সন্তানকে হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

admin • 30 Apr 2023, 07:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সন্তানকে হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে শিশুসন্তান শিউলী আক্তার মায়াকে হত্যার দায়ে মা আছমা আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (৩০ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় দেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আছমা আক্তার কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের লতিবাবাদ পূর্বচরপাড়া গ্রামের স্কুলছাত্রী শিউলী আক্তার মায়াকে (১০) তার মা আছমা আক্তার জোরপূর্বক ইঁদুর মারার ওষুধ খাওয়ান।

 

এতে শিশুটির নানি মনোয়ারা বেগম বাধা দিলে শিশুটির মা আরও ক্ষিপ্ত হয়ে মোবাইল চার্জারের তার দিয়ে গলায় পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। পরে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের নানা সুরুজ মিয়া আছমা আক্তারের নামে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আসামির উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন।

 

এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম এ আফজল ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম পলাশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।