Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সড়কে পড়ে ছিল প্রতিবন্ধী যুবকের রক্তাক্ত মরদেহ

admin • 22 Mar 2024, 12:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সড়কে পড়ে ছিল প্রতিবন্ধী যুবকের রক্তাক্ত মরদেহ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়কের পাশ থেকে রাসেল মিঞা (৩২) নামে এক প্রতিবন্ধী যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০ টায় উপজেলার চেংঠি হাজারাডঙ্গা ইউনিয়নের চেংঠি বাজার সংলগ্ন সড়কের পাশের কাঁচা রাস্তা থেকে প্রতিবন্ধী রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত রাসেল মিঞা (৩২) চেংঠি হাজারাডঙ্গা ইউনিয়নের নগর ডাঙ্গা পাড়া এলাকার মোঃ হাফিজুল ইসলামের ছেলে। রাসেল জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার সময় চেংঠি বাজার থেকে বাসায় ফেরার পথে স্থানীয়রা রাসেল মিঞাকে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা থেতলানো অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়। ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে, কী ধরনের যানবাহনের সাথে এই দূর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,"ধারনা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে। এঘটনায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।