Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

সড়কে চলতে হলে নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবে:ইলিয়াস কাঞ্চন

admin • 15 Nov 2022, 09:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সড়কে চলতে হলে নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবে:ইলিয়াস কাঞ্চন

সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে আগে নিজেকে সচেতন হতে হবে। নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। শুধু চালক ও হেলপারদের দোষ দিলে হবে না।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) ভোলা শাখার আয়োজনে সুশীল সমাজ ও গনমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিসচা'র চেয়াররম্যান ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

 

সভায় ইলিয়াস কাঞ্চন বলেন, গত এক বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১২'শ হেলপার এবং চালক মারা গেছে। একটি দুর্ঘটনার সঙ্গে নির্ভর করে সবার জীবন। তাই সড়কে দেখে শুনে চলার পাশাপাশি চালকদেরকে সতর্ক করতে হবে।

 

তিনি আরও বলেন, সড়কে চলতে গিয়ে অন্যের দোষ দিলে হবে না, সবাইকে সঠিকভাবে সড়কে চলতে হবে। নিয়ম মেনে চলতে হবে। কোন চালক যদি বেপরোয়া গাড়ি চালায় তাকে সতর্ক করতে হবে। প্রত্যকেটি কাজ করা আগে নিজেকে ভালো করে ভাবতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিসচা মহাসচিব লিটন এরশাদ, ভাইস চেয়ারম্যান এহসান উল হক কামাল, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, এইচআরডিএফ সভাপতি মোবাশ্বির উল্যাহ চৈধূরী, ভোলা ট্রাফিক পুলিশ পরিদর্শক আ. গনি, নিসচা জেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিসচা জেলা কমিটির সদস্য সচিব সোলাইমান মামুন।

 

এর আগে নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান একদিনের সফরে ভোলায় এসে পিটিআইতে শিক্ষকদের নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন। পরে মতবিনিয়ন সভায় অংশগ্রহণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।