Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সড়ক ছাড়লেন ঢাবি শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

admin • 15 Jun 2023, 09:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সড়ক ছাড়লেন ঢাবি শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর চানখারপুলে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করেন তারা। এরপর যান চলাচল শুরু হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় অমর একুশে হলের সামনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হন।

আরো পড়ুন:চানখারপুলে ঢাবি শিক্ষার্থীদের মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ  

এ ঘটনার প্রতিবাদে চানখারপুল হানিফ ফ্লাইওভার সড়ক (বার্ন ইনস্টিটিউটের পাশে) অবরোধ করে রাখেন ঢাবি শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।