Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সচিবালয়ের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

admin • 22 Jul 2025, 03:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সচিবালয়ের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তায় সব গেট বন্ধ করে দেয়া হয়েছে। 

সোমবার (২২ জুলাই) দুপুর ২টার পর তারা অবস্থান নিলে গেটগুলো বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নাম্বার গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এদিকে, শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে সচিবালয়ের গেটের সামনে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। গেটগুলো বন্ধ থাকায় এখন সচিবালয়ে কেউ প্রবেশ বা বের হতে পারছেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।