Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শ্রীবরদীতে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

admin • 25 Dec 2024, 10:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শ্রীবরদীতে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় খড়িয়া কাজীর চর ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে লংগরপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে জামায়াতের কার্যক্রমকে গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৬ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন খড়িয়া কাজীর চর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মো. আমিনুল ইসলাম।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীবরদী জামায়াতে ইসলামী আমির মো. আজাহারুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতের নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।