Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শ্রীপুরে বোমা ও ককটেল বিস্ফোরণ

admin • 22 Nov 2023, 09:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শ্রীপুরে বোমা ও ককটেল বিস্ফোরণ

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিন সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় দুটি ককটেল ও পেট্টোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

 

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর উপর থেকে দুটি ককটেল ও একটি পেট্টোল বোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এসময় পেট্টোল বোমা বিস্ফোরিত হয়ে মহাসড়কে আগুন ধরে যায় এবং দুর্বৃত্তদের ছোড়া দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় মহাসড়কের উপর পড়ে থাকে।

 

এতে মাওনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে অবিস্ফোরিত ককটেল দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। কে বা কারা এ কাণ্ডে জড়িত তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।