Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জাতীয় সারা দেশ জেলার খবর শোক দিবস

শোক দিবসে বোরোবি'র অফিসার্স অ্যাসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়

admin • 15 Aug 2022, 07:01 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শোক দিবসে বোরোবি'র অফিসার্স অ্যাসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছে। অফিসার্স অ্যাসোসিয়েশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। আজ সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এ কর্মসূচির শুরু হয়।   এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে দেখা যায়।     এবিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. টি. জি গোলাম ফিরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাদের রক্তের গ্রুপ জানে না। ফলে অনেক সময় জরুরি প্রয়োজনে তাদের ভোগান্তিতে পড়তে হয়। এজন্য আমরা ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।