জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণ ও গণভোজের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসিসিতে) সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এই বিতরণ কর্মসূচি পরিচালনা করে সংগঠনটি।
এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতি মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ, শোক-র্যালি, কালো ব্যাজধারণ ও প্রশাসনিক ভবনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ’সহ দিনব্যাপী অংশ নেয় সংগঠনটির নেতাকর্মীরা।
দিবসটি উপলক্ষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বলেন, ১৫ আগস্ট বাঙালীর চিরতম দুঃখের দিন। আগস্টের শোককে শক্তিতে রুপান্তরিত করে আমরা দেশরত্ন শেখ হাসিনার চলার পথ কে মসৃন করাকেই ব্রত হিসাবে নিয়েছি।





