Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শৈলকুপায় এন্টিবায়োটিক বিক্রি নিয়ে অবহিতকরণ সভা

admin • 24 Jan 2024, 07:58 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শৈলকুপায় এন্টিবায়োটিক বিক্রি নিয়ে অবহিতকরণ সভা

ঝিনাইদহের শৈলকুপায় রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনবিহীন এন্টিবায়োটিক বিক্রি বন্ধে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) উপজেলার শেখপাড়া বাজারের মোল্লা নিউমার্কেটের দ্বিতীয় তলার ক্যাফে চুই ঝাল রেস্টুরেন্টে ওষুধ প্রশাসন ঝিনাইদহ কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুসারে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং প্রেসক্রিপশন বাদে এন্টিবায়োটিক বিক্রি শাস্তির বিধান এবং এন্টিবায়োটিকের মোড়কে লাল রঙের শনাক্তকরণ বিষয় সম্পর্কে অবহিত করা হয়।

এসময় ঝিনাইদহ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাকিবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও মো. মুঈদ রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওষুধ প্রশাসন ঝিনাইদহ কার্যালয়ের ইন্সপেক্টর অব ড্রাগ মো. একরামুল করিম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শৈলকুপা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি মলয় কুমার সাহা, সাধারণ সম্পাদক মো. বাকী বিল্লাহ, এ এস এম আলফাজ উদ্দিন, মো. কুদরত হোসাইন, মো. ওয়াদুদ মোল্লাসহ আরও অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।