Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ২০

admin • 03 Jun 2024, 08:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ,আহত ২০

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (৩ জুন) সকালে উপজেলার বাগুটিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ উপস্থিতিতেই দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক বিশ্বাসের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

গেল উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ছিল ফারুক বিশ্বাস আর পরাজিত প্রার্থী শামীম হোসেন মোল্লার সমর্থক ছিল মফিজ উদ্দিন বিশ্বাস।

সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে ঢাল, সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। অসহায়ের মত দর্শকের ভূমিকা পালন করে পুলিশ।

 

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এলাকায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।