Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শেরপুরে অর্ধশতাধিক বাড়িঘরে ভাংচুর–লুটপাট, আহত ১০

admin • 10 Apr 2024, 11:44 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শেরপুরে অর্ধশতাধিক বাড়িঘরে ভাংচুর–লুটপাট, আহত ১০

শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামে বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষের সময় অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন।

আহতদের মধ্যে ৬ জন শেরপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ও বাকিরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোট ছোট ছেলেদের ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতির ঘটনার জেরে শেরপুর সদরের চৈতনখিলা রামখিলা ও পশ্চিম চৈতনখিলা গ্রামের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে ও সন্ধ্যায় চৈতনখিলা রামখিলার ইউপি সদস্য হারুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে স্বজ্জিত হয়ে একদল লোক পশ্চিম চৈতনখিলা গ্রামে বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়। হামলাকারীরা ভাংচুর ও লুটপাট চালায়। বাধা দিতে এলে কুপিয়ে অন্তত ১০ জনকে আহত করে।

আহতদের মধ্যে শাহজাহান (২৫), সরুফা (৩০), রুকন (৪০), মনোয়ারা (৫৫), শুভ (১৬), উজ্জ্বলকে (২৫) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

এদিকে পশ্চিম চৈতনখিলা গ্রামের লোকজন আবারও হামলার আতঙ্কে রয়েছে। ঈদের সব আনন্দ দূর হয়ে এখন কান্না চলছে এ গ্রামে।

ঈদের আনন্দের দিন এমন নারকীয় ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়দার আলী।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।