Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শেখ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল বসবে ১১টায়

admin • 16 Nov 2025, 09:25 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল বসবে ১১টায়

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় আগামীকাল সোমবার। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন বিচাররপতির ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনাল বসবে বেলা ১১টায়।

কাল রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল–১ এর ভেতর থেকে বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হবে। এ সময় বিচারকদের সরাসরির দেখা না গেলেও তাদের ঘোষণা করা রায়ের অডিও শুনতে পাবেন দর্শকেরা। দেখতে পাবেন প্রসিকিউটরসহ অন্যান্য আইনজীবীদের।

এদিকে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এলাকায়। ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকায় সেনা মোতায়েনের জন্য সেনা সদরকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সেনা সদরে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবারও হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ করেছিলেন সুপ্রিম কোর্ট। ওইদিন মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য দিন ধার্য করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।