Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শেখ হাসিনার ফাঁসির রায়: রাকসু'র মিষ্টি বিতরণ

admin • 17 Nov 2025, 06:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার ফাঁসির রায়: রাকসু'র মিষ্টি বিতরণ

শেখ হাসিনার ফাঁসির রায়ে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রাকসু ভবনের সামনে থেকে এই মিষ্টি বিতরণ শুরু করেন নেতারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা।

 

সরেজমিনে দেখা যায়, রাকসু'র ভিপি, জিএসসহ অন্য প্রতিনিধিরা নিজ হাতে শিক্ষার্থীদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন। উপস্থিত শিক্ষার্থীরাও হাসিমুখে মিষ্টি খাচ্ছেন।

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন শিক্ষক পর্যন্ত সব শ্রেণীর মানুষকে তিনি হত্যা করে পালিয়ে গেছেন। এই খুনি হাসিনার আজকে যে রায় দেয়া হয়েছে, আমরা চাই এ রায় যতো দ্রুত সম্ভব বাস্তবায়ন হোক। এ রায় দেশের সাধারণ মানুষের জন্য একটি বড় অর্জন হয়ে থাকার পাশাপাশি ইতিহাস হয়ে থাকবে, ইনশাআল্লাহ। এ রায় যেভাবে আমাদেরকে আনন্দিত করছে, এর বাস্তবায়ন আমাদের আরও আনন্দিত করবে, ইনশাআল্লাহ।

রায় কার্যকর করার বিষয়ে তিনি বলেন, এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে যেভাবে আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা নেয়া দরকার সেভাবে সহযোগিতা নিয়ে যদি এই রায় বাস্তবায়ন করা হয় তবে বাংলাদেশের জনগণের জন্য, শহিদ পরিবার গুলোর জন্য, জুলাই বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারী সকল মানুষের জন্য এবং আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি অর্জন হবে।

রাকসু'র জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ১৭ বছরের জমানো আঘাতের রায় আজকে এসেছে। আবরার ফাহাদ, বিডিআর হত্যাকান্ড, শাহবাগ কায়েম করা এবং সর্বশেষ জুলাই হত্যাকান্ড এগুলো এক একটা ক্ষত যার রায় আজ এসেছে। ১৬ কোটি মানুষের এখন একটাই ডিসিশন তা শেখ হাসিনার ফাঁসি। আমার ব্যক্তিগত কথা বললে আমার মতো শতশত পরিবার আছে যাদের নষ্ট করে দেয়া হয়েছে। এখন আমরা চাই অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি কার্যকর করা হোক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।