Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করলো ভারত

admin • 17 Oct 2024, 07:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার অবস্থান নিশ্চিত করলো ভারত

পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় রয়েছেন, সেই বিষয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র দফতর।

বৃহস্পতিবার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর ভারতের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই রয়েছেন।”

 

ঐ মুখপাত্র বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন।”

 

ছাত্র-জনতার আন্দোলনে চরম আকার ধারণ করায় গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।

 

সাবেক এই প্রধানমন্ত্রীর চূড়ান্ত গন্তব্য নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা থাকলেও তিনি কতদিন ভারতে অবস্থান করবেন, সেই বিষয়ে দেশটির সরকার কোনো তথ্য জানায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।