Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

admin • 18 Apr 2023, 04:22 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে সাত বছরের শিশু মারিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রোকন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৭ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত রোকন জামালপুর জেলার মেলান্দহ থানার কুনিয়া গ্রামের আমির আলীর ছেলে। সে বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর ভাওয়ার এলাকার রতনের বাড়িতে ভাড়া থাকেন।

এসআই আলমগীর বলেন, রোববার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর ভাওয়ার ভিটা এলাকায় বালু মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত রোকন।

মৃত মারিয়ার চাচা মো. রুবেল বলেন, পাশের বাড়ির বখাটে রোকন আমার ভাতিজিকে আম পেরে দেওয়ার কথা বলে ধর্ষণের পর হত্যা করে লাশ বালি মাটিতে পুঁতে রেখেছিল। আমরা এ হত্যাকাণ্ডের শাস্তি দাবি করছি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কি না তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।