Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশু আইহামের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

admin • 21 Feb 2024, 11:35 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শিশু আইহামের মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

সুন্নাতে খৎনা করাতে গিয়ে শিশু আইহামের মৃত্যুর ঘটনায় মামলা করেছে তার বাবা। ডা. এস এম মুক্তাদিরসহ ৩ জন নামীয় আর ৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে জেএস ডায়াগনস্টিক এন্ড হাসপাতালটি।

এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার কিছু পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালের অপারেশন রুমে সুন্নাতে খৎনার জন্য এনেস্থেশিয়া দেয়া হয় শিশুটিকে। যাতে গভীর ঘুমে তলিয়ে যায় আইহাম। পরিস্থিতি খারাপের দিতে যেতে থাকলে আরেকটি হাসপাতাল থেকে আনা হয় চিকিৎসক। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, চিরঘুমে চলে গেছে শিশুটি।

আইহাম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। ছিল নিজের ক্লাসের ক্যাপ্টেন। পড়াশোনায় মনোযোগী থাকায় তাকে ঘিরে ছিল বাবা-মার আকাশ ছোঁয়া স্বপ্ন। কিন্তু আহনাব এখন দূর আকাশের তারা।

এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মালিবাগের ওই হাসপাতাল পরিদর্শন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।