Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শিবপুরে সড়কে গেল হেলপারের প্রাণ

admin • 05 Nov 2023, 08:42 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিবপুরে সড়কে গেল হেলপারের প্রাণ

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় ইসমাইল গাজী (৬০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। গতকাল শনিবার (৪ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কারারচর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল গাজী বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ছোট জামুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফল বোঝাই একটি মিনি ট্রাক সিলেট যাচ্ছিল।

 

ভেলানগর ব্রীজ পার হয়ে মিলগেইটের সামনে আসলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে মিনি ট্রাকটি ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই চালকের পাশে থাকা হেলপার ইসমাইল গাজী ভেতরে চাপা পড়ে নিহত হন। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটির চালক পালিয়ে যায়।

 

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘নিহত হেলপার ইসমাইল গাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া মিনি ট্রাকটি জব্দ করে ফাড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।