Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

শিক্ষিকাকে 'কুপ্রস্তাব' দেওয়ায় শিক্ষক গ্রেপ্তার

admin • 15 Jan 2024, 06:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শিক্ষিকাকে 'কুপ্রস্তাব' দেওয়ায় শিক্ষক গ্রেপ্তার

খাগড়াছড়িতে সাইবার বুলিং এর অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষক উদয়ন ত্রিপুরা উপজেলা সদরের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত।

 

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা জানান, ভুয়া ফেইসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের ছবি এডিট করে আপত্তিকর ছবি পোস্ট করে। এছাড়া অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেয়।

 

ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমকে ফেসবুকে মেসেজ দিয়ে শারীরিক সর্ম্পক স্থাপনের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। গ্রেপ্তারকৃত শিক্ষকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।'

 

গ্রেপ্তারকৃত শিক্ষক প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

 

অভিযোগ দায়ের এর ৩৬ ঘণ্টার মধ্যে সাইবার প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানায় পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।