জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল বিভাগের একটি পদে একাধিক জনকে নিয়োগ দেবে।
পদের নাম : কাস্টমার সার্ভিস এজেন্ট (ডিজিটাল)
পদসংখ্যা : ৬০ জন
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন : নারী ও পুরুষ
বয়সসীমা : ২০-৩৫ বছর
কর্মস্থল : ঢাকা (তেজগাঁও)
বেতন : ১৪,০০০-১৫,০০০ টাকা
যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। স্নাতক-অনার্সে অধ্যয়নরতরাও আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুনরাও আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানা যাবে এই লিংকে।
আবেদনের শেষ সময় : আগ্রহীরা ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।





