Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনা উদ্ধার

admin • 28 Oct 2024, 12:34 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনা উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ থেকে প্রায় ৭ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য আনুমানিক সাড়ে ৮ কোটি টাকা।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিএস-২১৮) রোববার বিকেল পৌনে ৪টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা উড়োজাহাজটি অবতরণের স্থান বে-২০ এলাকায় অবস্থান নেন। সব যাত্রী নেমে গেলে বিমানটিতে তল্লাশি চালান তারা।

এক পর্যায়ে ১৪-এ এবং ১৫-এ আসনের নিচে রাখা লাইফ জ্যাকেটের উপরে ছাই ও কালো রংয়ের টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডেল পান তারা। বান্ডেল দুটি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে এনে খোলা হলে মোট ৬০টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। উদ্ধারকৃত সোনার মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।