Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ

admin • 05 Aug 2024, 05:37 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি বলেন, সোমবার বিকেল পৌনে ৫টার পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ফ্লাইট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাইনি। পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে।

সোমবার দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা সেনানিবাসে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

সেনাপ্রধান আরো বলেন, আপনারা আমাদের সহযোগিতা করুন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।