Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমারখালীতে উপহার বিতরণ

admin • 29 Sep 2025, 06:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমারখালীতে উপহার বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারস্বরূপ নতুন পোষাক বিতরণ করেছে গণ অধিকার পরিষদ।

 

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর)  বিকেলে গণ অধিকার পরিষদ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে কুমারখালী রেলস্টেশন বাজার সংলগ্ন অধিকার পরিষদের উপজেলা কার্যলয়ে এ উপহার  সামগ্রী বিতরণ করা হয়।

  যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াসের নিজস্ব অর্থায়নে এ উপহার বিতরণ করা হয়। এসময় চার শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর হাতে নতুন পোষাক তুলে দেন তিনি।  

এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব রাম দাস কুমার সরকার, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সায়ন আহমেদ রাফা, রক্ষাকালী মন্দীরের সাধারণ সম্পাদক মদন কুমার কর্মকার, নবগ্রহ মন্দিরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, কুন্ডু পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক বাবলু চক্রবর্তীসহ গনঅধিকার পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।