Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শাবিপ্রবির লেক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

admin • 15 May 2024, 07:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাবিপ্রবির লেক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুডকোর্ট সংলগ্ন লেক থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

প্রক্টর বলেন, নিহত শ্রমিক ফুডকোর্টের পাশে লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ফুডকোর্টের একটি দোকানের একজন কর্মচারী জানান, বেলা সাড়ে ১২টার দিকে তার দোকান থেকে খাবার পানি নিয়েছিলেন আলমগীর। লেকে সে কাজ করছিল। হঠাৎ বেলা একটার দিকে লেকে ওই শ্রমিকের মরদেহ ভাসতে দেখেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, নিহত শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে। এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।