Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শাকিল-ফারজানা রুপার ফের ১০ দিনের রিমান্ড আবেদন

admin • 26 Aug 2024, 05:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শাকিল-ফারজানা রুপার ফের ১০ দিনের রিমান্ড আবেদন

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আদাবর থানা এলাকায় গার্মেন্টকর্মী রুবেল হত্যা মামলায় বেসরকারি একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।

 

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে তাদের উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে আসামিরা গার্মেন্টকর্মী ফজলুল হত্যা মামলায় চারদিনের রিমান্ডে ছিল। আজ তাদের রিমান্ড শেষ হওয়ায় রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন পূর্বক ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

 

গত বুধবার (২১ আগস্ট) শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।

 

এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (২২ আগস্ট) আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা এলাকায় গার্মেন্টকর্মী ফজলুল করিম হত্যা মামলায় দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবির তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।