Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

admin • 14 Dec 2022, 05:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ এ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব, কার্যনির্বাহী সদস্য তারিক সাইমুম, খলিলুর রহমান জীম, শাহরিয়ার কবির রিমন, সোহান সিদ্দিকী, ফারহানা নওশিন তিতলী, জাহিদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমনসহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।