Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শহীদ আবরারের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

admin • 03 Oct 2025, 10:09 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শহীদ আবরারের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। কবরের পাশে দাড়িয়ে নিজেই মোনাজাত করেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অঝরে কান্না করেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েক। সেসময়  সময় আবরারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে  কুষ্টিয়ায় পৌছালে প্রথমে হাজী শরীয়তুল্লাহ একাডেমীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।  এরপর রাত এগারোটার সময় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবরস্থানে পৌঁছান ভিপি সাদিক ও কেন্দ্রীয় নেতাদের গাড়ী বহর। 

 

এসময় সাথে ছিলেন শহীদ আবরান ফাহাদের বাবা বরকত উল্লাহ। সেখানে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ভিপি আবু সাদিক কায়েম। এরপর রাত সাড়ে ১১ টার দিকে তারা কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে শহীদ আবরার ফাহাদ স্মৃতি লাইব্রেরী ও গ্রন্থাগারে এসে সংক্ষিপ্ত আলোচনা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

 

এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ারদার, কুষ্টিয়া শহর আমীর মাওলানা এনামুল হক, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী আফজাল হোসেন, কুষ্টিয়ার শহর শিবির সভাপতি হাফেজ আবু ইউসুফ,  জেলা সভাপতি জাহাঙ্গীর আলম সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।