Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শরীয়তপুরে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১,আহত ১০

admin • 10 Mar 2024, 01:29 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শরীয়তপুরে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ১,আহত ১০

শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে কাঁচিকাটা-দুলারচর মাঝামাঝি নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল ছাত্তার। উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার মো. বাচ্চুর ছেলে তিনি। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন ম্যাজিস্ট্রেট রয়েছেন। তাদের শরীয়তপুর স্পেশালাইজড হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন-জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, ফরমস এন্ড স্টেশনারি এবং প্রবাসী কল্যাণ শাখা) আব্দুলাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির এবং স্পিডবোটের সহকারী মো. সাইফুল। এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, কাঁচিকাটা ইউপি নির্বাচনে নদীর ওপারে সাতটি কেন্দ্রে রয়েছে। সেখানে দায়িত্ব পালন করেন তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখান থেকে ফেরার পথে দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এসময় তিনজন ম্যাজিস্ট্রেটসহ স্পিডবোটে থাকা ৯ জন আহত হন। আর অপর স্পিডবোটে থাকা একজন করে নিহত ও আহত হন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।