Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

admin • 12 Jan 2024, 11:22 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৭টা ১০ মিনিট পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

 

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিট থেকে ঘন কুয়াশা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

 

কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।