বাগেরহাটের শরণখোলায় পুকুরে ৭শ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। বুধবার (২০ মার্চ) সকালে উপজেলার বলেশ্বর নদী সংলগ্ন বগি গ্রামের পঞ্চায়েত বাড়ির পুকুরে এই ইলিশ মাছটি পাওয়া যায়।
জানা যায়, সুমন পঞ্চায়েত নামের এক ব্যক্তির পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত জানান, সকালে ওই পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন সুমন। এসময় তার জালে ইলিশ মাছটি ধরা পড়ে।
ওই পুকুরে বলেশ্বর নদী থেকে জোয়ার ভাটার পানি প্রতিনিয়ত যাওয়া আসা করত। সেই পানির সঙ্গে হয়ত ইলিশের ডিম অথবা পোনা ভেসে আসতে পারে।





