Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শপথ চলাকালে উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল

admin • 10 Nov 2024, 09:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
শপথ চলাকালে উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সেখ বশির উদ্দিন। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

 

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শপথ অনুষ্ঠান চলাকালে সেখ বশিরের বিরুদ্ধে তারা মশাল মিছিল করেন।

 

বিক্ষোভকারীরা বশির উদ্দিনকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন। তাদের দাবি, উপদেষ্টা পরিষদে সেখ বশিরের জায়গা পাওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে । মিছিল থেকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে সরিয়ে দেয়ারও দাবি জানান জানান তারা।

 

 গণপরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেয়া হবে না। কিসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

 

এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।