Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শনিবার বন্ধ থাকবে মেট্রো রেল

admin • 01 Nov 2023, 02:54 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শনিবার বন্ধ থাকবে মেট্রো রেল

আগামী শনিবার (৪ নভেম্বর) বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

বুধবার (১ নভেম্বর) এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে।

 

পরদিন (৫ নভেম্বর) থেকে মেট্রোরেল চলাচল করবে। মেট্রো রেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।