Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

শত শত গাড়ি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর শোডাউন

admin • 23 Aug 2025, 01:10 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শত শত গাড়ি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর শোডাউন
কুষ্টিয়ার খোকসা -কুমারখালী উপজেলায় শত শত গাড়ি নিয়ে শোডাউন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খান।
শুক্রবার (২২ আগষ্ট ) সকালে খোকসা বাসস্ট্যান্ড-সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখা অফিসের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী ও শত শত গাড়ি নিয়ে একটি শোডাউন বের হয়।
শোডাউনটি কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন এলাকা এবং মূল শহর প্রদক্ষিণ শেষে আনোয়ার খানের নিজ বাসভবনে এসে শেষ হয়।
শোডাউনে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি জি এম তাওহীদ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক কাসেমী, কুমারখালী উপজেলা শাখার সভাপতি ড. গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক, খোকসা পৌর শাখার সভাপতি আনিসুর রহমান সোনা সহ আরও অনেকে।
শোডাউন শেষে আলহাজ্ব আনোয়ার খান বলেন, ৫৪ বছরে যা হয়নি এবার তাই হবে। কুষ্টিয়া ৪ আসনের (খোকসা কুমারখালী) জনগনই হবে এমপি আর এমপি হবে খাদেম। প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ী পৌঁছে যাবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।