Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

লুঙ্গি পরে সস্ত্রীক রিকশা চালিয়ে ঢাকা থেকে বিদায় নিলেন জার্মান রাষ্ট্রদূত

admin • 30 Jun 2025, 08:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লুঙ্গি পরে সস্ত্রীক রিকশা চালিয়ে ঢাকা থেকে বিদায় নিলেন জার্মান রাষ্ট্রদূত

চার বছর বাংলাদেশে দায়িত্ব পালন শেষে ঢাকাকে বিদায় জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত ড. অখিম ট্রস্টার। তবে তার বিদায়টা ছিল ব্যতিক্রমী ও আবেগঘন। কূটনৈতিক সৌজন্য কিংবা গাড়িবহর নয়, লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে নিজেই রিকশার প্যাডেল ঘুরিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন তিনি ও তার স্ত্রী।

 

সোমবার (৩০ জুন) এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিওসহ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, “বাংলাদেশে আমাদের শেষ দিন। চমৎকার কয়েকটি বছর কাটানোর পর আমরা প্যাডেলিং করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। বাংলাদেশ সবসময় আমাদের হৃদয়ে থাকবে।”

 

মাত্র ৩২ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, অখিম ট্রস্টার লুঙ্গি ও গামছায় পরিপূর্ণ বাঙালি রূপে, হাসিমুখে সস্ত্রীক রিকশা চালিয়ে দিচ্ছেন শেষবারের মতো বিদায়ী সালাম।

 

রাষ্ট্রদূত বার্তায় বলেন, “বাংলাদেশে চার বছর খুব সুন্দর সময় কাটালাম। এখন ঢাকা থেকে বিদায় নিতে হচ্ছে। বার্লিন থেকে ঢাকা, দূরত্ব মাত্র সাত হাজার কিলোমিটার হলেও এই দেশের মানুষ, সংস্কৃতি ও আতিথেয়তা আমাদের হৃদয়ের অনেক কাছের হয়ে থাকবে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।