Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

লাইভে এসে উপ-সহকারী প্রকৌশলী সহ ৪জনকে চাকুরিচ্যুত করলেন মেয়র

Mohiuddin Ahmad Tanveer • 31 Jan 2023, 02:09 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লাইভে এসে উপ-সহকারী প্রকৌশলী সহ ৪জনকে চাকুরিচ্যুত করলেন মেয়র

দায়িত্বে অবহেলা, সুবিধা পাইয়ে দেওয়ার নামে উৎকোচ আদায়সহ বিভিন্ন অভিযোগে দুই প্রকৌশলীসহ চারজনকে লাইভে এসে চাকুরিচ্যুত করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

 

সোমবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে।

 

চাকরিচ্যুতরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকি উল্লাহ, কার্যসহকারী (অস্থায়ী) শাহ জালাল ও স্টিমেটর (চুক্তিভিত্তিক) শাওন আকন।

 

এদিকে বরিশাল নগরীর ধান গবেষণা রোডের নির্মাণকাজ চলছে। সেখানে কাজের মান খারাপ হলেও তা সঠিকভাবে দেখভাল করেননি দায়িত্বরতরা এবং বিষয়টি কর্তৃপক্ষকেও জানায়নি। এ কারণে দায়িত্ব অবহেলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।