Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

‘লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক’

admin • 18 Aug 2022, 03:47 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত চরম অমানবিক’
নৌপথে চলাচলকারী লঞ্চের ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এ ধরনের সিদ্ধান্তকে বাস্তবতা বিবর্জিত উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।   তারা এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে নেতারা এ আহ্বান জানান।
নেতারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নৌপথে যাতায়াতের ভাড়া যেভাবে বৃদ্ধি করা হয়েছে তা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা মেনে নেওয়া যায় না।   সরকারের সংশ্লিষ্ট বিভাগের নেওয়া এ সিদ্ধান্ত লঞ্চ যাত্রীদের প্রতি চরম অমানবিক আচরণ। সাধারণ মানুষকে বিপাকে ফেলে লঞ্চ মালিকদের লাভবান করার জন্য এ ধরনের রক্তচোষা সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।   নেতারা আরও বলেন, মূল্যবৃদ্ধির কষাঘাতে জনজীবন যখন দুর্বিষহ। এরমধ্যে লঞ্চের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মরার উপর খাঁড়ার ঘা’র শামিল।   তারা বলেন, দেশের সাধারণ খেটে খাওয়া ও মেহনতি মানুষের পিঠ এমনিতেই দেয়ালে ঠেকে গেছে। বাসভাড়া নিয়ে যখন নিয়মিত বাসের কন্ডাকটরের সঙ্গে বচসা চলছে।   তারমধ্যে লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে বিষিয়ে তুলবে এবং নতুন করে সংকট সৃষ্টি করবে। মিরর/ হিমেল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।