Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

admin • 24 Oct 2024, 03:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মুসা। সে সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হায়দর আলী বেপারি বাড়ির আক্তার ও ফাতেমা দম্পতির সন্তান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর থেকে একটি দ্রুতগামী ট্রাক (চট্র মেট্রো-ট ১১-৭৮৯৩) মাল বোঝাই করে রায়পুর যাচ্ছিল। চৈতাইল্যা দিঘির পাড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় শিশুটি ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যায় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।

রায়পুর থানা পুলিশের এসআই আমির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহের অবস্থা খুবই ভয়াবহ দেখে স্থানীয়দের অনুরোধে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।