Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে নেতাকর্মীর ঢল

admin • 18 Nov 2022, 10:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে নেতাকর্মীর ঢল

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত নেয়।

   

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমানের নেতৃত্বে মিছিলটি লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

   

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আহছানুল কবির রিপন, দেলোয়ার হোসেন, ছাবির আহমেদ, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, শাহজাহান কামাল, মোশাররফ হোসেন পাটওয়ারী, আইনুল আহমেদ তানভীর ও শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমসহ অনেকে। এসময় চন্দ্রগঞ্জ থানাধীন ৯ টি ইউনিয়ন থেকে প্রায় ২ হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

   

বক্তারা বলেন, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধসহ জিয়া-এরশাদ স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলনে ছাত্রলীগ অন্যন্য ভূমিকা পালন করেছে। বিএনপির ষড়যন্ত্রকে প্রতিহত করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ছাত্রলীগকে কঠোর ভূমিকা রাখতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।