Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রৌমারীতে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, আহত ৮

admin • 16 Jan 2024, 10:27 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রৌমারীতে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, আহত ৮

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতীয় গরু আটক কে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ আটজন আহত হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার ভোর রাতে দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৭ পিলারের কাছ দিয়ে ভারত থেকে ২০-২৫টি গরু অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ধর্মপুর গ্রামে নিয়ে আসে কয়েকজন চোরাকারবারিরা। সেখান থেকে গরুগুলো ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে মাঠে বেধে রাখা হয়।

 

সকাল ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুগুলো জব্দ করে বিজিবি। এ সময় গরুর মালিক চোরাকারবারিরা হইচই করে গ্রামের লোকজনকে জড়ো করে এবং বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়।

 

একপর্যায়ে চোরাকারবারি ও বিজিবি র মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়াসহ সংঘর্ষ হয়। এতে আহত হয় সোনারতী খাতুন, হাফিজুর রহমান, মঞ্জু মিয়া, মিজানুর রহমান, রাবেয়া খাতুন, আঙ্গুর মিয়া ও বিজিবির এক সদস্য। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

 

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) শাহাজাহান আলী জানান, ভারত থেকে গরু নিয়ে এসে ধর্মপুর গ্রামে রাখে চোরাকারবারিরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দেয় বিজিবি সদস্যরা। এ খবর ছড়িয়ে পড়লে চোরাকারবারি ও গ্রামবাসী বিজিবির ওপর চড়াও হয়। একপর্যায়ে সংঘর্ষ হয়।

 

এ বিষয় দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু আহমেদ কোন মন্তব্য করতে রাজি হননি। জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।

 

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, বিজিবি ও এলাকাবাসীর মধ্যে মারামারির ঘটনা শুনেছি। তবে দুপক্ষের কেউ থানায় অভিযোগ করেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।