Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

রৌমারীতে ননদ-ভাবি প্রেমে আবদ্ধ, বিয়ের দাবিতে অনশন

admin • 12 Aug 2025, 02:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রৌমারীতে ননদ-ভাবি প্রেমে আবদ্ধ, বিয়ের দাবিতে অনশন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ননদ-ভাবি সম্পর্কের দুই নারী বিয়ের দাবিতে অনশনে বসেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রামের ময়নাল হকের মেয়ে রুনা লায়লা এবং একই উপজেলার চর শৌলমারী গ্রামের লস্করের মেয়ে দীর্ঘদিন ধরে সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘনিষ্ঠতা থেকে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। পারিবারিকভাবে ননদ-ভাবি সম্পর্ক থাকা সত্ত্বেও তারা বিয়ের দাবি জানিয়ে আসছিলেন।

 

গত ৯ আগস্ট (শনিবার) রাতে বিয়ের দাবিতে তারা বিষপানের হুমকি দিয়ে অনশনে বসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

 

তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।