Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রৌমারী বিলে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

admin • 18 Aug 2023, 11:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রৌমারী বিলে গোসল করতে নেমে  স্কুলছাত্র নিখোঁজ

জামালপুরের মেলান্দহে বন্ধুদের সাথে রৌমারী বিলে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে সৌহার্দ (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টা দিকে মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া গ্রামের রৌমারী বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া স্কুল ছাত্র জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। জামালপুর বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাশ করেছিলো সে।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ সৌহার্দকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। রাত ৮টা ৪০ মিনিট উদ্ধার হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অভিযান দলের টিম লিডার ছানোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসা থেকে দুপুরে কয়েকজন বন্ধু রৌমারী বিল ঘুরতে বের হয়। রৌমারী বিলে ঘুরাঘুরির একপর্যায়ে তারা সবাই গোসল করার জন্য এক ব্রীজ থেকে লাফ দেয়, গোসল করার সময় হঠাৎ সৌহার্দ্য পানির স্রোতে হারিয়ে যাই।

পরবর্তীতে তার বন্ধু ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিস কে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করলেও রাত পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে সৌহার্দ্য।

নিখোজ ওই স্কুল ছাত্রের বড় ভাই সৌরভ জানান, বন্ধুদের সাথে সৌহার্দ রৌমারী বিলে বেড়াতে যায়। পরে খবর পেলাম পানির স্রোতে সৌহার্দ নিখোঁজ হয়েছে।

এ বিষয়ে মেলন্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সৌহার্দ ও তার বন্ধুরা ব্রিজ থেকে রৌমারী বিলে ঝাঁপ দেয়। তার বন্ধুরা তীরে উঠে আসলেও সৌহার্দ তীব্র পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার ছানোয়ার হোসেন জানান, নিখোঁজ সৌহার্দকে উদ্ধারে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। সেখানে তীব্র স্রোত ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযানে বিঘ্ন সৃষ্টি হয়। উদ্ধারে আমাদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।